কুড়িগ্রামে কেক কেটে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:২৪
দৈনিক ইত্তেফাক এর গৌরবের ৬৫ বছর পদাপর্ণে কুড়িগ্রামে শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
 
শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানা লাল বকসি, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহসান হাবীব নীলু, সাংবাদিক অলক সরকার, হাসিবুর রহামান হাসিব, ঘাদানিক সম্পাদক দুলাল বোস, সাংবাদিক ইউনুস আলী, লাইলী বেগম, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইত্তেফাকের ভূরুঙ্গামারী সংবাদদাতা আনোয়ারুল হক, উলিপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম সরদার, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনীল চন্দ্র রায়সহ গণমাধ্যম কর্মী, সুধীবৃন্দ এবং পত্রিকার এজেন্টরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই