ফুলবাড়ীয়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩০
 
ফুলবাড়ীয়ায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ফুলবাড়ীয়া কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফুলবাড়ীয়া মহিলা কলেজের লেকচারার এটিএম মহসীন শামীম, ফুলখড়ির সম্পাদক ও প্রকাশক নূরুল ইসলাম খান, আমাদের সময়ের আব্দুছ ছাত্তার, ময়মনসিংহ প্রতিদিনের শহিদুল ইসলাম. ছাত্র নেতা আজাহারুল আলম রিপন, ছাত্র নেতা জনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে ফুলবাড়ীয়া রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি রফিক আহমেদ মিঠু। পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আবুল কালাম। বক্তব্য রাখেন বাংলাদেশ সময়ের রফিকুল ইসলাম, মানবকণ্ঠের আব্দুল হালিম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি