গাজীপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৭
 
কেক কেটে, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে গাজীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর প্রেসক্লাবে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাড. আমজাদ হোসেন বাবুল, জাতীয় পার্টির (এ) গাজীপুর মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আমির হোসাইন রাহাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আমানত হোসেন খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, মো. আমিনুল ইসলাম, রুহুল আমীন, আলমগীর হোসেন, সাংবাদিক শরীফ আহমেদ শামীম। অনুষ্ঠানে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের পক্ষ থেকে ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ মুজিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
 
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম, ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা এম. আসাদুজ্জামান সাদ, কালিয়াকৈর সংবাদদাতা আরিফ হোসেন খোকন, কালীগঞ্জ সংবাদদাতা আব্দুর রহমান আরমান, সাংবাদিক এসএম রিপন শাহ, বেলাল হোসেন, আবুল হোসেন, হাসমত আলী, এমএ ফিরোজ, রাহিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি