গাইবান্ধায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ইত্তেফাকের ৬৫ বছরে পদাপর্ণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
পরে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি অ্যাড. ফজলে করিম পলব, সাংবাদিক দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, শাহাবুল শাহীন তোতা, আব্দুল মান্নান চৌধুরী, কুদ্দুস আলম, ফেরদৌস জুয়েল, উত্তম সরকার, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, হেদায়েতুল ইসলাম বাবু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, জাসদ নেতা হাফিজার রহমান বাদল, সাংবাদিক মিলন খন্দকার, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
ইত্তেফাক/আরকেজি
