'বাংলাদেশের ইতিহাসের কথা লিখতে হলে ইত্তেফাকের কথা লিখতে হবে'

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২০:২২
 
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পণ উৎসব রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমদ, কবি জয়দুল হোসেন, প্রবীণ সাংবাদিক মো. নুরুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর, রেজা, দৈনিক সমতট বার্তা সম্পাদক মঞ্জুরুল আলম।
প্রেসক্লাবের সভাপতি খআম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক আফম কাউসার এমরান, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, ইত্তেফাকের সরাইল উপজেলা সংবাদদাতা মো. জুলকার নাইন, নাসিরনগর উপজেলা সংবাদদাতা মো. আকতার হোসেন ভুইয়া, আখাউড়া উপজেলার সংবাদদাতা মো. ফজলে রাব্বী, বিজয়নগর উপজেলা সংবাদদাতা জিয়াদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে দৈনিক ইত্তেফাক নিবিড়ভাবে জড়িত। বাংলাদেশের ইতিহাসের কথা লিখতে হলে ইত্তেফাকের কথা লিখতে হবে।
 
ইত্তেফাক/আরকেজি