গোপালগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২০:২৮
 
গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী। গোপালগঞ্জ জেলা প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ্, সাংবাদিক প্রসূন মন্ডল, কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাস, টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বিএম গোলাম কাদের।
 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। 
 
ইত্তেফাক/আরকেজি