বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেহেরপরে দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পদার্পণে কেক কেটে হিরক জয়ন্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাব হলরুমে এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রথমে কেক কেটে অতিথিরা অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, প্রাবন্ধিক-গবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেফাকের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু। স্বাগত বক্তব্যে তিনি ইত্তেফাকের ইতিহাস তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি নূরুল আহমেদ, গাংনী সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম। এসময় আরো বক্তব্য রাখেন, মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক শাশ্বত নিপ্পন, প্রেসক্লাবের উপদেষ্টা ও কেবিডি অনলাইন পত্রিকার সম্পাদক কামরুজ্জামান খান, সাংবাদিক ও গবেষক আতাউর রহমান এবং সাংবাদিক ওয়াজেদুর রহমান জেদু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রামে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইত্তেফাকের ভূমিকা অনস্বীকার্য। ইত্তেফাক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সংবাদপত্র জগতের মধ্যমণি হয়ে আছে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন জাতীয় সাহিত্য পরিষদ, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম।
ইত্তেফাক/কেআই
