বর্ণিল আয়োজন, শোভাযাত্রা এবং জন্মদিনের কেক কেটে ও গুণীজন সম্মাননা প্রদানসহ সুধী সমাবেশের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল আয়োজন করেছিল দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো অফিস।
এ উপলক্ষে এবছর ৩ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে জঙ্গিদমনসহ মাদক ও সন্ত্রাস নির্মূলে বিশেষ অবদানের জন্য বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আসাদুজ্জামান, বিপিএম এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক লিমন বাসার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক ঠান্ডা আজাদকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বগুড়া ব্যুরো অফিস প্রধান জিএম সজলের সঞ্চলনায় এবং জেলার জৈষ্ঠ্য সাংবাদিক সরদার মতিয়ার রামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আসাদুজাজামান, বিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য নির্দেশক তৌফিক হাসান ময়না, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিয়া শাহীন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, দেশসেরা শিশু নাট্য নির্দেশক উচ্চারণ একাডেমি বগুড়ার পরিচালক অ্যাড. পলাশ খন্দকার, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, জেলা শিশু নাট্যদলের সভাপতি আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া জেলা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল রহিম বগ্রা প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে যমুনা টিভির বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন ও ডিবিসি এর রাকিব জুয়েল, চ্যানেল টুয়েন্টি ফোর এর ফরহাদুজ্জামান শাহী, কলেজ থিয়েটারের পক্ষে সিজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের পক্ষে সভাপতি ইসলাম রফিকসহ কবি সাহিত্যিকরা ও করতোয়া ফুলঘর এর লক্ষণ দাস তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইত্তেফাক এর ৬৫তম জন্মদিন উপলক্ষে বগুড়া ব্যুরো প্রধান জিএম সজলকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে জেলার সারিয়াকান্দি উপজেলার সংবাদদাতা আমিনুল ইসলাম হিরু, শেরপুরের আব্দুল মান্নান, ধুনটের রফিকুল ইসলাম, কাহালুর আব্দুস ছালেক তোতা ও নন্দীগ্রাম সংবাদদাতা মনিরুজ্জামান মনির ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা, এজেন্ট, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, লেখক, কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি পরিণত হয় সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের নবীণ প্রবীণদের মিলন মেলায়।
সুধী সমাবেশ শেষে দৈনিক ইত্তেফাক বগুড়া ব্যুরো অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
সুধী সমাবেশে বক্তারা সকলেই ইত্তেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সাহসী ভূমিকা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা তুলে ধরেন।
সেইসাথে বাংলার ইতিহাসে ইত্তেফাকের অবস্থান সম্পর্কে অতিথিরা বলেন, ইত্তেফাক শুধু একটি সংবাদপত্র নয় এদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক এবং ইতিহাসের বড় একটি অংশ, সাংবাদিকতার একটি প্রতিষ্ঠান।
সকলেই দৈনিক ইত্তেফাকের আরও দীর্ঘ পথ চলার জন্য শুভকামনা জ্ঞাপন করেন। এরআগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুধী সমাবেশে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিরা।
ইত্তেফাক/আরকেজি
