ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট অফিসে দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে দৈনিক ইত্তেফাক যে ভূমিকা পালন করেছে তা ইতিহাস হয়ে আছে। তারা বলেন, গণ মানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক। বক্তারা বলেন, আগামীতেও ইত্তেফাক দেশের মানুষের জন্যেই সাংবাদিকতা করে যাবে- সেই প্রত্যাশা আমাদের সকলের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে রবিবার সুধী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিএনপি নেতা সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান কয়েস গাজী, অধ্যক্ষ আতাউর রহমান পীর, বাংলাদেশ বেতারের পরিচালক শাহ আলম, সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজের সভাপতি সিপার আহমদ, করিম উল্লাহ মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দর আলী, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইফতেখার আহমদ লিমন ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শমরাজ আহমদ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি মইনুল হক বুলবুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা সুফি সোহেল, সিকৃবির ডেপুটি ডাইরেক্টর অ্যান্ড পিএস ভিসি মো. ইকবাল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, ‘লিটলম্যাগ অনুপ্রাণন’ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেন, সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত রানা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আহসান হাবীব, আব্দুল খালিক, শিপন আহমদ, মো. আল-আমীন মহসিন, জসিম উদ্দিন, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন, সিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম খান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
