ফেনীতে ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৮
ফেনীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের প্রবীণতম পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বেলা ১২টায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।
 
এ সময় অতিথিরা ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কেক কাটেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল চেয়ারম্যান আশরাফুল আলম গীটার, ইত্তেফাক পাঠক ফোরামের সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শাহ্জালাল রতন, জনকণ্ঠ ও এনটিভি’র জেলা প্রতিনিধি ওসমান হারুন দুলাল, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ফেনী জেলা আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাবু শুক দেবনাথ তপন, ফেনীর মডেল থানার পুলিশ কর্মকর্তা রাশেদ খান চৌধুরী, শিশু-কিশোর সংগঠন পায়রা’র চেয়ারম্যান জাহিদ হোসেন বাবলুসহ জেলা ও উপজেলার ইত্তেফাকের পাঠক, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেআই