গোপালপুর, মধুপুর ও ধনবাড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:১৫
 
টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন। 
 
প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন। 
 
বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রবীণ শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুখ, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, প্রাথমকি শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল করিম, সুজন গোপালপুর শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য প্রমুখ। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 
 
একই ভাবে ধনবাড়ী উপজেলায় ধনবাড়ী পৌরভবনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুখ আহমদ ফরিদ। বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি স ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী। 
 
মধুপুর উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রশিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ। বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক প্রগতির আলোর প্রধান সম্পাদক নাজমুছ সাদত নোমান প্রমুখ। এ দুটোতে সভাপতিত্ব করেন গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন।
 
ইত্তেফাক/আরকেজি