গৌরীপুরে রবিবার কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইত্তেফাকের গৌরীপুর সংবাদদাতা মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর লেখক সংঘের সভাপতি রনজিৎ কর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, প্রেসক্লাবের সহসভাপতি আজম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, চাঁদের হাটের সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, প্রভাষক সেলিম আল রাজ, সার্ডের ম্যানেজার আব্দুল বাসেদ, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, আনোয়ার হোসেন শরীফ, রবিন আচার্য্য, রফিকুল ইসলাম রফিক, শামসুজ্জামান আরিফ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
