বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কুটক্তি করায় আটক রাসেকুল ২ দিনের রিমান্ডে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:২৬

রাজশাহীর তানোরে ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কুটক্তি করায় আটক  রাসেকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

রাহশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শনিবার এ আদেশ দেন।

এর আগে আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তানোর মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান। শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তানোর উপজেলার লালপুকুর নিজ গ্রাম থেকে রাসেকুলকে আটক করা হয়। সে উপজেলা লালপুকুর গ্রামের সাদেকুলের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫৭/(২)/৬৬ ধারায় রাসেকুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১২। রিমান্ড শেষে আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

ইত্তেফাক/নূহু