'ইত্তেফাক মানুষের মুল্যবোধ জাগিয়ে তুলছে'

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৭

রংপুরের বদরগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সুধীজনদের নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে দৈনিক ইত্তেফাকের  প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া, ইত্তেফাকের সাবেক বদরগঞ্জ সংবাদদাতা আব্দুর রউফ সরকারের এবং ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইত্তেফাকের বদরগঞ্জ সংবাদদাতা আশরাফুল আলম আপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুদকের উপজেলা সভাপতি ও সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন প্রামানিক, বদরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এমডি সামছুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাহান, বদরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হেমন্ত সরকার, দুদকের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম শাহ্, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুুলাল, করতোয়া ও সংবাদের রুহুল আমিন সরকার, জনকন্ঠের জাহিদুল হক সর্দার, স্থানীয় দৈনিক পরিবেশের স্টাফ রিপোর্টার রেজাউল করিম পান্না, ইত্তেফাকের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক শুরু থেকেই সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। পত্রিকাটি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। ইত্তেফাক বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মানুষের মূল্যবোধ জাগিয়ে তুলছে।

প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, ১৯৭১ সালে মানিক মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিলেন। মানিক মিয়া ছিলেন বাংলাদেশে সাংবাদিকতার একজন পথিকৃত।   

ইতিহাস ও ঐতিহ্যের স্মারক বহনকারী ইত্তেফাক আগামী দিনে আরো এগিয়ে যাবে এমন প্রত্যাশাও করেন বক্তারা।

ওই আলোচনা সভায় ইত্তেফাকে স্থানীয় উন্নয়নমূলক, মাদক ও দুর্নীতি নিয়ে বেশি বেশি সংবাদ পরিবেশনের আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

ইত্তেফাক/নূহু