চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় মোজাম্মেল হক(৩০) খুনের ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মৃত আনু মিয়ার পুত্র আবু তাহের (৫২) ও তার পুত্র মো: তারেক (২০)।
এসআই আবদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ওসি মো: শাহজাহান পিপিএম জানান, গত শনিবার তাদের আটক করা হয়। রবিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বড়হাতিয়ার কুমিরাঘোনা এলাকায় বাগানে গাছ কাটার শ্রমিকদের সকালের নাস্তা দিয়ে ফেরার পথে মৃত মফজলুর রহমানের পুত্র মোজাম্মেল হককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ইত্তেফাক/নূহু
