চন্দনাইশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৭
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত রবিবার কেক কেটে দেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাকের ৬৫ বছর পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদে সাংবাদিক নুরুল আলম মাষ্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার লুত্ফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হাসান আল মামুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আজিজুল হক, মাষ্টার আবুল বশরসহ চন্দনাইশ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।