বেনাপোল চেকপোস্টে ওসি ওমর শরীফ প্রত্যাহার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:২১
বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস কর্মকর্তাদের মধ্যে ২০ ডিসেম্বর বুধবার বিকালে সৃষ্ট ঘটনায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতেই ওমর শরীফ খুলনা ডিআইজি অফিসে যোগদান করেছেন।
 
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-২ মো. মাসুম কাজী বিষয়টি নিশ্চিত করে জানান  এখানে পোস্টিং দেয়া হতে পারে ইয়াসিন আরাফাত নামে একজন সহকারী পুলিশ কমিশনারকে। ওইদিন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের পুলিশের সঙ্গে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের মুখোমুখি সংষর্ষে ৫ জন কাস্টমস কর্তকর্তা আহত হয়েছিলেন। আহতদের মধ্যে ছিলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা ফরহাদ হোসেন, রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালি, রাশেদুর রহমান রাশেদ, রাজস্ব কর্মকর্তা সুভাশীষ মোদক ও সিপাহী ইমরান হোসেন। ঘটনার পর দিন থেকে বেনাপোল কাস্টমস হাউসের অফিসার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি অংগ-সংগঠন ইমিগ্রেশান ওসি ওমর শরীফকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন, কালো ব্যাজ ধারণসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিল।
 
ইত্তেফাক/এমআই