ভাষা-সৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের আজ ২২তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মহানগর ঢাকা এবং মঠবাড়িয়া উপজেলায় আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
আজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হবে। একই দিন মরহুমের ধানমন্ডিস্থ বাসভবনে ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদে আছরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
