‘ইত্তেফাক মিথ্যা কথা লেখে না, অন্যায়ের কাছে মাথা নত করে না। ৬৫ বছরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইত্তেফাক এখনো সংবাদপত্র জগতে মহা দাপটের সঙ্গে টিকে আছে। ইত্তেফাক বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদিকতার হাতিয়ার।’ দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ কথা বলেন।
দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক নিবারন রায়ের সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাবের নরসিংদী প্রতিনিধি সরকার আদম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্য কান্ত দাস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রসেফর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট সিরাজ মিয়া, নরসিংদী জেলা সুজন-এর সভাপতি প্রকৌশলী মোশারফ হোসেন, নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএনএম মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের শিবপুরের সাবেক সংবাদাতা ও অবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার একেএম শাহ্জাহান, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্তামী, সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেবব্রত সাহা, রোটারিয়ান নুরুল আমিন, নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন-এর সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ লস্কর আলী মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল মোহাম্মদ মানিক, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বাদল কুমার সাহা, সাংবাদিক এমএ আউয়াল, জয়নুল আবেদিন দৈনিক ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন, পলাশ সংবাদদাতা আক্তারুজ্জামান, রায়পুরা সংবাদদাতা মোস্তফা খান, বেলাব সংবাদদাতা সফিকুল ইসলাম, মনোহরদী সংবাদদাতা নাজমুল শাখাওয়াত হোসেন বাবু, সমাজসেবক ও নরসিংদী সম্মিলিত সামাজিক আন্দোলন-এর কার্যকরী সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা।
ইত্তেফাক/কেকে
