শোক সংবাদ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২৩:২১

মো. হাসিবুর রহমান

স্বরূপকাঠির সংবাদ পত্রের এজেন্ট, সোহাগদল ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত ইউ পি সদস্য মো. হাসিবুর রহমান (৫৮) বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি পিতা, স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে যান। ঐদিন বাদ আছর সোহাগদল গনমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দ. সোহাগদল গ্রামের (বড়বাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডা. আব্দুল মান্নান ফরাজী

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের প্রবীণ চিকিত্সক ও স্থানীয় সংবাদপত্র এজেন্ট আহমেদুল হক ফরাজীর পিতা ডাঃ আব্দুল মান্নান ফরাজী (৯২) বার্ধক্যজনিত রোগে বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নামাজে জানাজা শেষে রাবারকান্দি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অগণিত আত্মীয়-শুভানুধ্যায়ী রেখে যান।

ফাতেমা সরকার রেনু

মুক্তিযুদ্ধে শহীদ আয়েজ উদ্দিনের কন্যা ও রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী আশরাফ আলী সরকারের স্ত্রী ফাতেমা সরকার রেনু (৪৫) আর নেই। তিনি বুধবার (১০ এপ্রিল) রাত ৯টায় শহরের নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকার বাসায় ক্যান্সারের সাথে লড়াই করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি প্রথমআলো সৈয়দপুর ও পার্বতীপুরের প্রতিনিধি এম আর আলম ঝন্টুর মেজ বোন। তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর জানাজার নামাজ বাদ জোহর সাদ্দাম মোড় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় এবং হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।