সাবেক উপজেলা চেয়ারম্যান বজলুল করিম আর নেই

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩২
সাতক্ষীরার কলারোয়া থানা ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বজলুল করিম (৭০) আর নেই। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
 
তিনি বামনখালী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও চারবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এক শোক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
 
মরহুমের প্রথম নামাজে জানাযা শ্যামলীস্থ মারকাজুল ইসলামী হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়। এসময়ে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদুল আলম, জেলা বিএনপির সভাপতি রহমতউল্লাহ পলাশ, ডা. আব্দুল আজিজ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। মরহুমের লাশ এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিজে যান স্বজনরা। মঙ্গলবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 
ইত্তেফাক/সাব্বির