বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে রবিবার সন্ধ্যায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করেছে বিজিবি। এ সময় আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আরিফুল নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ রূপসী এলাকার আবু সাইদের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এক যুবক বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ঢাকায় পাচার করবে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বেনারসি ও জর্জেটের শাড়িসহ আরিফুল ইসলামকে আটক করা হয়। এসব শাড়ির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। আটককৃত আসামিকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
