মাগুরায় বিষাক্ত বর্জ্যে নবগঙ্গা নদীর পানি দূর্ষিত হচ্ছে। ফলে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে। জানা গেছে, জেলা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নবগঙ্গা নদী। এই নদীতে পুরাতন বাজারের পশু জবাইয়ের, শহরের আবর্জনা এবং নদী তীরবর্তী বাড়িগুলোর বিষাক্ত বর্জ্যে নবগঙ্গার পানি দূষিত হচ্ছে। প্রতিদিন শহরের পুরাতন বাজারে শতাধিক ছাগল ও গরু জবাই করা হয়। এই কসাইখানার পশুর বিষাক্ত বর্জ্য, নদী তীরবর্তী বাড়িগুলোর বর্জ্যে নবগঙ্গা পানি হচ্ছে দূষিত। নদী তীরবর্তী বাড়িগুলোর ড্রেন নদীতে লাগানো রয়েছে। এছাড়া পৌরসভার অনেক ড্রেনের পানি নদীতে ফেলা হচ্ছে। ফলে জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে।
নদীতে পানি কমে যাওয়ায় জেগে উঠেছে প্রকাণ্ড চর। নৌ চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানি না থাকায় প্রায় পাঁচ হাজার মত্স্যজীবী বেকার হয়ে পড়েছে। বাধ্য হয়ে তারা অন্য পেশা গ্রহণ করছে। এককালের প্রমত্তা নবগঙ্গাতে পূর্বে যে বড় বড় স্টিমার চলতো সেই নদীতে জেগে উঠেছে প্রকাণ্ড সব চর। বর্তমানে ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ। ফলে নদী নির্ভর নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর সাথে বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নবগঙ্গার পানি। জাগো মাগুরা নামে সংগঠন কয়েক মাস পূর্বে নবগঙ্গা নদী রক্ষার দাবিতে আন্দোলন করছে। এলাকাবাসী দূষণ রোধ এবং নবগঙ্গা নদী পুন:খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন।
ইত্তেফাক/নূহু
