যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১১:১৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৪ জন সদস্য রয়েছে। রবিবার সকালে দুই ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান টাম্পার পূর্বে ৪০ মাইল দূরে বিধ্বস্ত হয়। 
 
সেসনা-৩৪০ নামের এই বিমানটি বারটো মিউনিসিপ্যাল এয়ারপোর্ট থেকে যাত্রা করেছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানের কেউ বেঁচে নেই। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু