কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৯০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই সিএনজিসহ ৬ জনকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউপির সোনাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে এলাহী মিয়া (২৫), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা গ্রামের নুরু মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫), তার স্ত্রী সীমা আক্তার (৩৫) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বকজান গ্রামের সাগর মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার রঘুরামপুর গ্রামের মৃত সমশেরে আলীর স্ত্রী বকুল বেগম (৩৫) ও উপজেলার বাখনগর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮)।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
