ভেনিজুয়েলা সরকার সোমবার বড়দিন উপলক্ষে বিরোধী রাজনৈতিক দলের আরো আটজনকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। এই নিয়ে শনিবার থেকে এ পর্যন্ত ৪৪ জনকে মুক্তি দেয়া হলো। দেশটির ক্ষেত্রে এটিকে একটি ভাল ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ফোরো পেনাল মানবাধিকার গ্রুপের প্রধান আলফ্রেদো রোমারো বার্তা সংস্থা- এএফপিকে বলেন, তারা আটক থাকা রাজনৈতিক বন্দিদের একটি অংশ মাত্র। রোমারো আরো বলেন, সরকার কারাগারে রাজনৈতিক বন্দিদের ব্যয়ভার কমাতে তাদের সংখ্যা হ্রাসে আগ্রহী। দেশটিতে এখনো বিরোধী রাজনৈতিক দলের ২২৭ জনকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
IMG0
এর আগে কোন ক্রিসমাস ডে’তে এতো বেশী সংখ্যক রাজনৈতিক বন্দি কারাগারে ছিল না। উল্লেখ্য, ভেনিজুয়েলা সরকার এবারের বড়দিন উপলক্ষে ৮০ জন কারাবন্দীকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। এএফপি।
ইত্তেফাক/সেতু
