খাজা ইউনুছ আলী এনায়েতপুরীর বার্ষিক ওরশ ৫ জানুয়ারি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৯
 
উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) ১০৩তম বাৎসরিক ওরশ আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ দিনব্যাপী ওরশ ৭ জানুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ উপলক্ষে সাড়াদেশ তথা ভারতের আসাম হতে প্রায় ১৫ লাখের অধিক মানুষের আগমনে মুখরিত হবে এলাকা। তাই দরবার শরীফ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আগে থেকেই বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। 
 
ইত্তেফাক/আরকেজি