রাণীশংকৈলে বড়দিনে ৫০ আদিবাসীকে এমপি লিটার কম্বল বিতরণ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২১:৫৭
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় বড়দিন পালন উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
রাউতনগর খ্রীস্টিয় আন্ত:মন্ডলী ও আরএসএসইউ’র আয়োজনে, মানিক সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তাজুল ইসলাম ও ওয়াকার্স পার্টি নেতা সাদেকুল মাস্টার। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতা কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সভায় আরো বক্তব্য দেন আদিবাসি নেতা জসিম সরেন, স্যামুয়েল হেমব্রম, সুগা মুরমু, ইউপি সদস্য আব্দুস সাত্তার, প্রভাষক প্রশান্ত বসাক ও আব্দুল খালেক, সাংবাদিক আশরাফুল ইসলাম ও সফিকুল ইসলাম শিল্পী। 
 
অনুষ্ঠানে এমপি লিটা ৫০ আদিবাসিকে একটি করে কম্বল প্রদান করেন। এই সাথে অনুষ্ঠানে রাঙাটুঙ্গি প্রমিলা ফুটবল দলকে সংবর্ধনা দেয়া হয়। 
 
ইত্তেফাক/ রেজা