গাজীপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:৩২

গাজীপুরে ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কাশেম (৪০) গাজীপুর মহানগরীর গাছা থানার মধ?্য খাইলকৈর এলাকার আক্কেল আলীর ছেলে। গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, গাজীপুরের শ্রীপুর থানার একটি ছিনতাই মামলার রায়ে  গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৬ সালে কাশেমকে ২ বছর ১ মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।

গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ দক্ষিণ খাইলকৈর থেকে বুধবার রাতে ৩০ কেজি গাঁজা ও ৭ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, প্রথমে দক্ষিণ খাইলকৈরের কামরুল ইসলামের ছেলে গাঁজা ব্যবসায়ী মৃদুলকে (১৭) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় বেলাল হোসেনকে (৩২)। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার তোতা মিয়ার ছেলে। অপরদিকে একই রাতে খাইলকৈর এলাকার জালাল উদ্দিন (৫২) ও শাহ্? আহমেদের ছেলে মানিককে (৪০) ৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।