সোনারগাঁওয়ে লোকজ উৎসব শুরু ১৪ জানুয়ারি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:২৫
 
সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও লোকজ মেলা। এ মেলা উপলক্ষে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছেন। 
 
মেলার আয়োজক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। 
 
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, ওসি মোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান নূর, পনির ভূইয়া, ফারুক হাসান, গাজী মোবারক, মাজহারুল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি