কুষ্টিয়ার মিরপুরে আশরাফ আলী শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬

কুষ্টিয়ার মিরপুরে আশরাফ আলী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বৃত্তি পরীক্ষায় ছাতিয়ানসহ পার্শ¦বতী বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সৃজনশীল জাতি গঠনের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে আশরাফ আলী শিক্ষা ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে এই অঞ্চলে এই বৃত্তি প্রদান করে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আশরাফ আলী শিক্ষা ফাউন্ডেশন।

গ্রামের শিক্ষার্থীদের মাঝে তথ্য-প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেবার লক্ষ্যে অতি সম্প্রতি এই শিক্ষা ফাউন্ডেশন আঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ করেছে। বৃত্তি পরীক্ষার পাশাপাশি গতকাল বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল এই শিক্ষা ফাউন্ডেশন।

পরীক্ষার সময় এ শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান কাজল, ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সহকারী শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু