কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ মাদকসেবীর কারাদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া মোড়ে অভিযান চালায়। সেখানে মাদকসেবনরত অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সুগন্ধি বালিয়াশিশা গ্রামের মকবুল ফকিরের ছেলে জিয়ার ফকির (৪০) ও তেঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সাহেদ মন্ডলকে (৩৫) আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২২(খ) ধারায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময়ে আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
