ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৬ লাখ টাকার ক্ষতি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ০১:০২

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বাড়ী, আসবাবপত্র, হাঁস-মুরগি, ছাগলসহ অনেক মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার সময় বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের মহিষমারী হাজীপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা ও ঠাকুরগাঁও ফায়ার ষ্টেশনের কর্মীদের আড়াই ঘন্টার যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহিষমারী হাজীপাড়ার আব্বাস আলীর রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। বেশির ভাগ বাড়ী বেড়া দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন দ্রুত পাশ্ববর্তী বাড়ী গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পুর্বেই মহিষমারী হাজীপাড়া গ্রামের সহিদুল, আব্বাস, আনোয়ার, সাদেকুল, তাহেরুল, পিপলু, এন্তাজুল, এনামুলসহ ১১ টি পরিবারের সবকিছু পুড়ে যায়।

পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ১১টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরবর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ইত্তেফাক/নূহু