ঝিনাইগাতীতে দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হোটেল রাজমনি ও মেহমান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম। এতে স্বাধীনতা যুদ্ধে ইত্তেফাকের ভূমিকার স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলহাজ্ব ডা. শাহ জাহান সাজু। সাংবাদিক জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, সীমান্ত মডেল কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান, সাংবাদিক প্রভাষক রফিকুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হারুর অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাসুদ হাসান, মিল মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আঃ রহিম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার খান শাওন, সাংবাদিক মঞ্জুরুল হক, বনিক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
ইত্তেফাক/এএম।
