শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা এবং কেক কাটারও আয়োজন করা হয়।
ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কর্মকার, সহকারী প্রধান শিক্ষক মোক্তার হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম (খোকন), প্রেস ক্লাবের উপদেষ্টা মনোয়ার হোসেন মাদবর, সহ-সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নান্নু মৃধা ও ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন আহমেদ প্রমুখ। সিনিয়র শিক্ষক সত্য রঞ্জন দাস, সালাউদ্দিন সাগর, লতিকান্ত, রফিকুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ছিল দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইত্তেফাক/জামান
