চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৩
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় পুকুরে ডুবে রুবায়েত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটান ঘটে।
 
জানা যায়, বাড়ির সকলের অজান্তে উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে পানির নীচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।
 
উল্লেখ্য, শিশুটি কালিয়াশ উপজেলার পূর্ব কাটগড় এলাকার আবদুল মন্নানের ছেলে এবং কয়েকদিন আগে তার মায়ের সাথে নানার বাড়ি চন্দনাইশের বৈলতলীতে বেড়াতে এসেছিল।
 
ইত্তেফাক/জামান