হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৬২০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ দুই বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ঈশ্বর দাস ও গুরজান শিং। উদ্ধার করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।
জানা গেছে, শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সাইদুল ইসলাম আজ বুধবার সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে দুবাই থেকে এমিরেটস ফ্লাইটের (ইকে ৫৮৬) একটি বিমান ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন ঈশ্বর দাস ও গুরজান শিং। তারা ভারতীয় নাগরিক বলে বিমান বন্দর সূত্র জানায়। বাসস।
ইত্তেফাক/এমআই
