যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। তাই এ সভার মাধ্যমে আবারও প্রমাণ করতে হবে যশোরের মাটি নৌকার ঘাঁটি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বর্ধিত সভা ও প্রচার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করছে চাই। ২০ দলীয় জোটকে বোঝাতে চাই যশোরে আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, যশোরের এ জনসভা নির্বাচনী বৈতরণী পার হবার জনসভা। এ সময় তিনি সকলকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এ জনসভাকে সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা ডেপুটি কমান্ডার শাজাহান আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আহমেদ ফারুক শান্তি, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন বেল্টু, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দীন আহমেদ, ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান আমির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিরবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, গদখালী আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পানিসারা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর বাবরজান বরূণ, ছাত্রলীগ নেতা রাজন, রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক শাহীন-উল-কবীর।
পরে বর্ধিত সভা শেষে এমপি মনিরের নেতৃত্বে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা মোড়ে এসে শেষ হয়।
ইত্তেফাক/আরকেজি
