ভূঞাপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮
টাঙ্গাইলের ভূঞাপুরে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। 
 
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ডেইলি নিউ নেশন প্রত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ড. মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক সমকালের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুর রহিম মোল্লা, এনটিভি টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন, একুশে টিভির টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপন, দৈনিক জনকন্ঠ টাঙ্গাইল প্রতিনিধি ইফতেখারুল অনুপম, ইনডিপেনডেন্ট টিভির টাঙ্গাইল প্রতিনিধি রেফাজুর রহমান, মাছরাঙ্গা টিভির টাঙ্গাইল প্রতিনিধি একরামুল হক খান তুহিন, দি ফিন্স্যাসিয়াল এক্সপ্রেস টাঙ্গাইল প্রতিনিধি শাহাব উদ্দিন মানিক, ডিবিসি টিভির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, সাংবাদিক বদিউজ্জামান খান, সন্তোষ দত্ত, আখতার হোসেন খান, সিরাজুল ইসলাম কিসলু, শফিকুল ইসলাম শাহীন, সৈয়দ সরোয়ার সাদী, অভিজিৎ ঘোষ, আনোয়ার হোসেন বকুল, এনামুল হক মুকুল প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা