২টি বিধ্বস্ত বিমানের ৪ পাইলট জীবিত উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৭

মহেশখালীতে বিমান বিধ্বস্থের পর দুই বিমানের চার পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোনাদিয়ার মগচর এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে রাতেই হেলিকপ্টার যোগে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। বিধ্বস্থ ওই দুটি বিমানের পাইলটরা হলেন-গ্রুপ ক্যাপ্টেন শরীফ, স্কয়াড্রন লিডার মনির, উইং কমান্ডার আজিম ও উইং কামান্ডার রাজীব।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম। এদিকে বিধ্বস্ত বিমানের আরো একটি চেয়ার দক্ষিণ পুটিবিলা মৃত গোলামবারীর পুত্র জাফর আলম এর বাড়ীর চালে পাওয়া যায় বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু