রূপগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ মিয়া (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত শরীফ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ সময় আনিস ও আলামিন নামে দুই ডাকাতকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে  একটি বিদেশি পিস্তল, চাপাতি ও বড় ছোরা উদ্ধার করা হয়। নিহত রিয়াদ উপজেলার মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
 
বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিম দিকের ৩০০ ফুট সড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চৌরাস্তায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ৩০০ ফুট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের বিভিন্ন স্থানে মালবাহী পরিবহনে ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ায় ওই এলাকায় পুলিশের টহল  জোরদার করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চৌরাস্তায় মালবাহী একটি পরিবহনে আট-দশজনের একটি দল ডাকাতির চেষ্টা করছিল। তারা পুলিশ দেখে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সরদার শরীফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আনিস ও আলামিন নামে দুই ডাকাতকে আটক করে পুলিশ।
 
রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/এমআর