নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর, নোয়াখালী ও নোয়ান্নইসহ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন।
বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ধর্মপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান সাবু। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৫৫ ভোট। তার নিকটতম বিএনপির অলি উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৫২ ভোট। নোয়াখালী ইউনিয়নে আতাউর রহমান নাছের ১২ হাজার ৭৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির নূর নবী বাবুল ১ হাজার ২৯০ ভোট পেয়েছেন। নোয়ান্নই ইউনিয়নে দিলদার হোসেন জুনায়েদ পেয়েছেন ১৫ হাজার ১০৪ ও বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৬৯ ভোট।
ইত্তেফাক/ইউবি
