খুলনায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬
 
খুলনায় শীর্ষ মাদক ব্যবসায়ী শাজাহানের ডেরায় হানা দিয়েছে র‌্যব সদস্যরা শাজাহানসহ ৮জনকে আটক করেছে। এ সময় ৩৩৮ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় নগরীর মজিদ স্মরণিতে এ অভিযান শুরু করে।
 
র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানির কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, থার্টিফাস্ট নাইট উপলক্ষে শাজাহান মাদকের বিশাল মজুদ করেছে-মর্মে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌঁনে ৭টার দিকে নগরীর মজিদ স্মরণিস্থ আল আকসা গলির প্রবেশ মুখে শাজাহানের মালিকানাধীন সোনালী এন্টারপ্রাইজ নামক ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় ১৩১ বোতল বিদেশি মদ ও ১৩৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ডেরা থেকে শাজাহানসহ ছয়জনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ দারুস সালাম মহল্লার আলী ক্লাব সংলগ্ন শাজাহানের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এখান থেকে আরো ১০৭ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।
 
ইত্তেফাক/ইউবি