কোটচাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১০:০১
 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুরে দুর্বৃত্তদের হামলায় রবিউল ইসলাম ( ৪৫ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের ইয়াদ আলির ছেলে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
 
কোটচাঁদপুর থানার ওসি বিল্পব কুমার সাহা জানান, ফজরের নামাজ পড়ে তিনি কাশীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থলে একটি গাছ কাটা পড়ে আছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
 
ইত্তেফাক/জামান