পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবের সম্মুখে সৌদি সরকারের প্রেরিত ৬৯কার্টুণ পশুর (দুম্বার) মাংস উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাবোর্ডিংয়ে বিতরণ করা হয়। শুক্রবার দুপুরের দিকে এ মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন। এসময় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
