ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে রবিবার উপজেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে জাগ্রত আশুগঞ্জবাসী।
হরতাল সফল করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চলছে গনসংযোগ ও পথসভা। হরতালের সমর্থনে শুক্রবার সকাল থেকে উপজেলায় মাইকিং করা হয়। উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ হরতালের পক্ষে একাত্বতা ঘোষণা করেছেন।
হরতাল চলাকালে ঢাকা-চট্টগাম ও ঢাকা-সিলেটের রেল চলাচল, ঢাকা-সিলেট মহাসড়ক ও নৌপথ অবরোধ করারও ঘোষণা দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
ইত্তেফাক/ইউবি
