শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সম্মেলন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:২২
 
পিরোজপুরের কাউখালী ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের (জেপি) সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। 
 
শিয়ালকাঠীর জোলাগাতী আদর্শ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র সমাজ নেতা পিয়াস হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু। 
 
বক্তব্য রাখেন জেপি নেতা আহসান কবীর ডাকুয়া, উপজেলা যুবসংহতীর যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র সমাজের সভাপতি নুরুজ্জামান মনু,  উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক কাউয়ুম শেখ, মোঃ রায়হান, জসিম খান প্রমুখ। 
 
বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান। 
 
পরে মো. জসিম খানকে সভাপতি এবং সজিব খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি