কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৬
 
জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ সংবাদদাতা শামীম হোসেন বাবু (৩০) ও এরশাদ আলীকে (৩৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় বিকালে জমির মালিক ওই গ্রামের আলহাজ্ব সায়িদ হোসেন বাদী হয়ে প্রতিপক্ষের ৭ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। 
 
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি