ইত্তেফাকের সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:০৮
 
উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮৬ জনের মধ্যে ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন। 
 
ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই’র সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ। তিনি দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকনকে ৬ ভোটে পরাজিত করেছেন। শুক্রবার রাতে প্রেসক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট এ.এইচ.এম.খালেকুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। পদাধিকার বলে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান সভাপতি হয়েছেন। 
 
নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন- মো. নওয়াব আলী ও অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন। কোষাধ্যক্ষ পদে নিয়ামুল কবির সজল, যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম, বিভাগীয় সম্পাদক পদে অমিত রায়, আতাউর রহমান জুয়েল, প্রকৌশলী নজরুল ইসলাম মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। 
 
সদস্য পদে বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট আনিসুর রহমান হাতেম, অ্যাডভোকেট আনোয়ারুল হাসান রুমি, ডা. কে.আর ইসলাম, মীর গোলাম মোস্তফা, মো. বাবুল হোসেন, রবীন্দ্রনাথ পাল ও মো. আব্দুল হাশিম। অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/ইউবি