টেকনাফে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, শনিবার বিকালে পুলিশ উপজেলার হ্নীলা ইউনিয়নের গাজীপাড়া এলাকার মৃত আবুল কালাম প্রকাশ মিঠা কালুর বসতভিটায় অভিযান চালায়। সেখানে দেশীয় ২টি অস্ত্র ও ২টি কিরিছসহ দুই যুবককে আটক করে। পুলিশের দলটির নেতৃত্বে ছিলেন এস. আই. নির্মল চাকমা।
আটকব্যক্তিরা হলো, হ্নীলার উলুচামরী এলাকার মৌলভী রশিদ আহমদের পুত্র তারেক(২৫) ও গাজীপাড়া এলাকার নুরুল আলমের পুত্র নুর হাফেজ(১৮)। এ ঘটনায় বাড়ী মালিক মৃত আবূল কালাম প্রকাশ মিঠা কালুর স্ত্রী রাজিয়া বেগম(৪৫) ও তার ছেলে হারুন অর রশিদ(২৫) কে পলাতক আসামি করে ধৃতদের অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
